Last Updated on June 17, 2025 by help.edulazon
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ: নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ফুল ফ্রি স্কলারশিপ ২০২৫
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় রিসার্চ বিশ্ববিদ্যালয় নিউ সাউথ ওয়েলস (UNSW) ২০২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ টিউশন ফি-সহ স্কলারশিপ ঘোষণা করেছে।
বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি সোনালী সুযোগ, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে উচ্চশিক্ষায় প্রথম পদক্ষেপ।
বিশ্ববিদ্যালয় পরিচিতি
১৯৪৯ সালে সিডনিতে প্রতিষ্ঠিত নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়:
- বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং মেডিসিনে বিশ্বমানের গবেষণার জন্য পরিচিত।
- শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেয়।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
- সম্পূর্ণ টিউশন ফি (Full Tuition Fee Waiver)
- বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে
- পড়াশোনার পাশাপাশি উন্নত গবেষণা ও ক্যারিয়ার গঠনের সুযোগ
আবেদনের যোগ্যতা:
- আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
- বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার লেটার (Offer Letter) থাকতে হবে
- স্নাতকের জন্য: উচ্চ মাধ্যমিকে ভালো ফল
- স্নাতকোত্তরের জন্য: স্নাতকে ভালো ফলাফল
আবেদনের সময়সীমা:
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৫
আবেদন পদ্ধতি:
আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
👉 আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
